1. admin@dainikekattor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদার ইউনিয়নবাসীকে একটি এম্বুলেন্স উপহার দিতে চলেছেন খুলনা বটিয়াঘাটায় অনলাইন সাইবার টিমের সদস্যরা ব্যাংক হ্যাকিং করে, 10 লক্ষ টাকা তুলে নিয়েছে ব্যাংক থেকে। ডাক্তার মিজান বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতিতে শীর্ষ ও তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এখন তিনি জাতীয় পির ও দরবেশ সাজার চেষ্টা করছেন আল্প বয়সে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে এভাবেই পরিবারের হাল ধরেছে ডুমুরিয়া উপজেলার এই ছেলেটি পারলে তাদের কাছ থেকে কিছু কিনুন। দুর্গাপূজার 5 দিনের ছুটির জন্য লড়েছিল তিনি , আজ তিনি নিজেই প্রায় 2 বছর ধরে* কারাগারে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পথে খুলনা বটিয়াঘাটার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পথে খুলনা বটিয়াঘাটার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সৌদি আরবে বাংলাদেশী ২ রেমিটেন্স যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর। সরকার এ ব্যাপারে কিছুই জানতোনা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ। মাত্র ৩ দিন পর খুলনা জেলার দাকোপ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নলিয়ান হাইস্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার & চপার এখানে অবতরণ করবেন।

পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

Daily Ekattor বাংলা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এরমধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিসিএস ৪৩তম: ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি যোগদানের জন্য নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হওয়ায় ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা- এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে অধিকতর যাচাই- বাছাই চলমান আছে।

বিসিএস ৪৪তম: ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে বিসিএস ৪৪তম এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিএস ৪৫তম: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক থেকে মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল।

সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।

বিসিএস ৪৬তম: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ গাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূর করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ১০ হাজার ৬৩৮ জন যোগ করে সর্বমোট ২১ বাজার ২৭৬জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএস ৪৭তম: ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
error: Content is protected !!