1. admin@dainikekattor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদার ইউনিয়নবাসীকে একটি এম্বুলেন্স উপহার দিতে চলেছেন খুলনা বটিয়াঘাটায় অনলাইন সাইবার টিমের সদস্যরা ব্যাংক হ্যাকিং করে, 10 লক্ষ টাকা তুলে নিয়েছে ব্যাংক থেকে। ডাক্তার মিজান বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতিতে শীর্ষ ও তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এখন তিনি জাতীয় পির ও দরবেশ সাজার চেষ্টা করছেন আল্প বয়সে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে এভাবেই পরিবারের হাল ধরেছে ডুমুরিয়া উপজেলার এই ছেলেটি পারলে তাদের কাছ থেকে কিছু কিনুন। দুর্গাপূজার 5 দিনের ছুটির জন্য লড়েছিল তিনি , আজ তিনি নিজেই প্রায় 2 বছর ধরে* কারাগারে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পথে খুলনা বটিয়াঘাটার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পথে খুলনা বটিয়াঘাটার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সৌদি আরবে বাংলাদেশী ২ রেমিটেন্স যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর। সরকার এ ব্যাপারে কিছুই জানতোনা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ। মাত্র ৩ দিন পর খুলনা জেলার দাকোপ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নলিয়ান হাইস্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার & চপার এখানে অবতরণ করবেন।

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার

Daily Ekattor বাংলা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬
স্থান: ঢাকা

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬
স্থান: ঢাকা আজ ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেনের “পদত্যাগ” বা “তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে” মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত সত্য এই যে, মাননীয় প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগ সংক্রান্ত যে কোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আমরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

একই সাথে, যে সকল মাধ্যম এই বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে, তাদেরকে অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধন্যবাদান্তে,

মাহফুজ কবির মুক্তা, প্রেস কর্মকর্তা, ইশরাক হোসেন এমপি ও প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
error: Content is protected !!