
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়া বলেন, উপজেলার দেবীদুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরের প্রতিমা শুক্রবার গভীর রাতে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বাসিন্দা দুজয় চন্দ্র মানিক বলেন, রাতের আঁধারে কে বা কারা নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভেঙে ফেলে রেখে যায়। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।