খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯ দিনে গ্রেফতার ২৮৯ জন, দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ০৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ২৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭০৩ পিস ইয়াবা, ২ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।
একই সাথে বিভিন্ন চেক পোস্টে খুলনা জেলা ট্রাফিকের মাধ্যমে ট্রাফিক আইনে ৩২০ টি মামলা এবং ২০৬ টি যানবাহন আটক করা হয়।
খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।