1. admin@dainikekattor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদার ইউনিয়নবাসীকে একটি এম্বুলেন্স উপহার দিতে চলেছেন খুলনা বটিয়াঘাটায় অনলাইন সাইবার টিমের সদস্যরা ব্যাংক হ্যাকিং করে, 10 লক্ষ টাকা তুলে নিয়েছে ব্যাংক থেকে। ডাক্তার মিজান বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতিতে শীর্ষ ও তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এখন তিনি জাতীয় পির ও দরবেশ সাজার চেষ্টা করছেন আল্প বয়সে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে এভাবেই পরিবারের হাল ধরেছে ডুমুরিয়া উপজেলার এই ছেলেটি পারলে তাদের কাছ থেকে কিছু কিনুন। দুর্গাপূজার 5 দিনের ছুটির জন্য লড়েছিল তিনি , আজ তিনি নিজেই প্রায় 2 বছর ধরে* কারাগারে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পথে খুলনা বটিয়াঘাটার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পথে খুলনা বটিয়াঘাটার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সৌদি আরবে বাংলাদেশী ২ রেমিটেন্স যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর। সরকার এ ব্যাপারে কিছুই জানতোনা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ। মাত্র ৩ দিন পর খুলনা জেলার দাকোপ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নলিয়ান হাইস্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার & চপার এখানে অবতরণ করবেন।

ডুমুরিয়ায় রাস্তা ডুবে ভোগান্তি হাজারো শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা নীরব ভূমিকায় সরকার।

Daily Ekattor বাংলা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। টানা চার বছর ধরে পানিবন্দি জীবন কাটাচ্ছেন মুজারঘুটা, বারানশি, বটবেড়া ও সাড়াবেটা গ্রামের হাজারো মানুষ। বর্ষা মৌসুমে এসব গ্রামের প্রায় ৯৯ শতাংশ মানুষের চলাচলের পথ পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে ভাড়ায় চালিত নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

কোটি কোটি টাকা ব্যয়ে খাল খনন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নানা প্রতিশ্রুতির পরও জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নেওয়া হলেও দুর্ভোগ কমেনি। বরং জলাবদ্ধতাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা রাজনৈতিক টানাপড়েন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে কৃষ্ণনগরবাসীকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর সেগুলোর বাস্তবায়ন দেখা যায় না।

স্থানীয়রা জানান, শুকনো মৌসুমেও কৃষ্ণনগরের পূর্ব পাশের শিক্ষার্থীদের বছরের প্রায় পুরো সময় নৌকায় যাতায়াত করতে হয়। নৌকা থেকে নেমে আবার কিছু পথ হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে হয়। প্রতিদিন নৌকা পারাপারে দিতে হয় ভাড়া। এতে অনেক অভিভাবক সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

বটবেড়া গ্রামের অভিভাবক প্রকাশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল ও রিপন মণ্ডল এবং বারানশি গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে নিজেদের উদ্যোগে ভাড়ায় নৌকা নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করাতে হচ্ছে। ছোট শিশুদের নিয়ে এভাবে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার রায় বলেন, শিক্ষার্থীদের এ দুর্ভোগ দীর্ঘদিনের।

২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিত বালা বলেন, বিষয়টি তাঁর নজরে রয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। রাস্তা সংস্কারে বালি দেওয়ার কাজ চলছিল। কিন্তু অতিরিক্ত পানির কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরের নজরে আনা হয়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তার কাজও বর্তমানে থমকে আছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহেশ্বর বলেন, বিল ডাকাতিয়ার পানিতে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের বাড়িঘর ও রাস্তা ডুবে থাকে। ফলে বছরের বড় একটি সময় শিক্ষার্থী ছাড়াও রোগী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা।

এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত স্থায়ী সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
error: Content is protected !!