খুলনায় নজরুল ইসলাম মঞ্জুর বিশেষ তৎপরতায়,প্রধানমন্ত্রী তারেক রহমান RAB এর উপর অভিযান পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন।
বর্তমান খুলনার অপরাধ ও সন্ত্রাসজগৎ নিয়ন্ত্রণ করছে অন্তত ১০টি প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী, যেখানে বিভিন্ন তালিকাভুক্ত ও নতুন সন্ত্রাসীদের দাপটে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
খুনোখুনি, মারামারি ও মাদক কারবারের বিস্তার ঘটায় নগরীসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। স্থানীয়দের মতে, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, মোটরসাইকেল শোডাউন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।